অধীত

অধীত [ adhīta ] বিণ. পড়া হয়েছে এমন; অধ্যয়ন করা হয়েছে এমন। [সং. অধি+ √ ই+ত]।

অধিক

অধিক [ adhika ] বিণ. বেশি; অতিরিক্ত; অনেক। [সং. অধি+ক]

অধিহার

অধিহার [ adhi-hāra ] বি. ক্রি-বিণ. ন্যায্য বা নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দর বা দরে, above par (স. প.); অধিমূল্য। [সং. অধি+হার]।

অধিষ্ঠিত

অধিষ্ঠিত–বিণ. অধিষ্ঠান করেছে এমন; অবস্হিত; আবির্ভূত; অধিকৃত।

অধার্মিক

অধার্মিক [ adhārmika ] বিণ. ধর্ম মানে না এমন; পাপী। [সং. ন+ধার্মিক]।

অধস্তন

অধস্তন [ adhastana ] বিণ.  ১. নিচুস্তরের, নিম্নস্হিত;  ২. নিম্নে উত্পন্ন;  ৩. অধীন, lower, subordinate (স. প.)। [সং. অধস্+তন]।