অ অধিকর্তা অধিকর্তা [ adhi.kartā ] (-র্তৃ) বি. যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (স. প.)। [সং. অধি+কর্তা]।
অ অধিকরণ অধিকরণ [ adhi-karaņa ] বি. ১. দখল, অধিকার, আধিপত্য; ২. চার প্রকার আধার, যথা-সামীপ্য, বিষয়, একদেশ-সম্বন্ধ ও ব্যাপ্তি; ৩. পাত্র; ৪. (ব্যাক.) কারকবিশেষ; ৫. বিচারালয় (ধর্মাধিকরণ)। [সং. অধি+√ কৃ+অন]।
অ অধীন অধীন [ adhīna ] বিণ. ১. আয়ত্ত; ২. বশীভূত; ৩. আশ্রিত; ৪. বাধ্য; ৫. অন্তর্ভুক্ত, included; ৬. অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); ৭. নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]।