অধিকার
অধিকার [ adhi.kāra ] বি. ১. স্বত্ব; ২. দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); ৩. কর্তৃত্ব; অধিপত্য; ৪. এলাকা, jurisdiction; ৫. সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); ৬. অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); ৭. যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); ৮. বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)। [সং. অধি+√ কৃ+অ]।