অধিকারূঢবৈশিষ্ট্য

অধিকারূঢবৈশিষ্ট্য [ adhikārūḍh-baiśişţya ] বি. (ব্যাক.) রূপকালংকারবিশেষ, যাতে উপমানে কোনো অসম্ভব ধর্মের কল্পনা করে সেই অসম্ভব ধর্মযুক্ত উপমানটি উপমেয়তে আরোপ করা হয় (যথা, ‘বয়ন শারদসুধানিধি নিষ্কলঙ্ক’) [সং. অধিক + আরূঢ + বৈশিষ্ট্য]।

অধৃষ্য

অধৃষ্য [ adhŗşya ] বিণ. দুর্ধর্ষ, অপরাজেয়। [সং. ন+ধৃষ্য]। বি. অধৃষ্যতা।

অধুনাতন

অধুনাতন–বিণ. আধুনিক, বর্তমানকালীন, এখনকার। বি. অধুনা।

অধিকারী

অধিকারী (-রিন্)–বিণ. ১. যার স্বত্ব বা অধিকার আছে; ২. দাবিদার; ৩. যোগ্যতাসম্পন্ন। বি. ১. মালিক; ২. রাজা (‘কান্দে চান্দ অধিকারী’: বি. গু); ৩. যাত্রা থিয়েটার কীর্তন প্রভৃতির দলনায়ক বা পরিচালক; ৪. বৈষ্ণবদলের পূজনীয় ব্যক্তি; ৫. উপাধি বা পদবিবিশেষ।

অধুনা

অধুনা [ adhunā ] ক্রি-বিণ. বর্তমানে, সম্প্রতি, আজকাল। [সং. ইদম্+ধুনা]। বিণ. অধুনাতন।

অধিকারভেদ

অধিকারভেদ–বি. যার অধিকার আছে এবং যার অধিকার নেই এই দুইয়ের মধ্যে প্রভেদ নির্ণয়।