অ অধোগতি অধোগতি, অধোগমন [ adhō-gati, adhō-gamana ] বি. ১. নিম্নগতি, নীচের দিকে গতি; ২. হ্রাস; ৩. অবনতি, অধঃপতন; ৪. দুর্দশা; ৫. নরকে যাওয়া; ৬. (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। [সং. অধঃ+গতি, গমন]। বিণ. অধোগত, অধোগামী।
অ অধিক্ষিপ্ত অধিক্ষিপ্ত [ adhi-kşipta ] বিণ. ১. নিন্দিত, তিরস্কৃত; ২. অবজ্ঞাত, অনাদৃত। [সং. অধি+√ ক্ষিপ্+ত]।
অ অধৈর্য অধৈর্য [ adhairya ] বিণ. ব্যাকুল, অস্হির, ধৈর্যহীন। বি. অস্হিরতা, ধৈর্যের অভাব। [সং. ন+ধৈর্য]।