অ অধোবদন অধোবদন, অধোমুখ [ adhō-badana, adhō-mukha ] বিণ. নতমুখ, মাথা হেঁট করে আছে এমন। [সং. অধঃ+বদন, মুখ]। স্ত্রী. অধোবদনা। বিণ. অধোমুখী।
অ অধিগম অধিগম, অধিগমণ [ adhi-gama, adhi-gamaņa ] বি. ১. প্রাপ্তি, লাভ; ২. জ্ঞানলাভ; ৩. অভ্যাস; ৪. অধ্যয়ন। [সং. অধি+√ গম্+অ, অন]।
অ অধিগত অধিগত [ adhi-gata ] বিণ. ১. যা পাওয়া গেছে, প্রাপ্ত; ২. যা জানা হয়েছে, জ্ঞাত; আয়ত্ত করা বা শেখা হয়েছে এমন (অধিগত বিদ্যা); ৩. অধীত, পঠিত। [সং. অধি+√ গম্+ত]।
অ অধোদৃষ্টি অধোদৃষ্টি [ adhō-dŗşţi ] বি. বিণ. ১. নীচের দিকে লক্ষ্য; ২. যোগ অভ্যাসের সময় নাসাগ্রভাগের প্রতি নিবদ্ধ দৃষ্টি। [সং. অধঃ+দৃষ্টি]।