অধ্যয়নরত

অধ্যয়নরত–বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছে এমন।

অধ্যয়ন

অধ্যয়ন [ adhyaỷana ] বি. ১. মনোযোগের সঙ্গে পাঠ;  ২. শাস্ত্রালোচনা। [সং. অধি+√ ই+অন]।

অধিবক্তা

অধিবক্তা [ adhi-baktā ] (-ক্তৃ) বি. ব্যবহারজীবিবিশেষ; advocate (স. প.)। [সং. অধি+বক্তা]।

অধিপ্রাণবাদ

অধিপ্রাণবাদ [ adhi-prāņa-bāda ] বি. রাসায়নিক ও অন্যান্য প্রাকৃতিক শক্তি থেকে সম্পূর্ণ পৃথক কোনো প্রাণশক্তি (বিশ্বাত্মা) থেকে প্রাণের উত্পত্তি হয়েছে এই দার্শনিক মত, vitalistic theory (বি. প.)। [সং. অধি+প্রাণ+বাদ]।

অধ্যবসায়শীল

অধ্যবসায়শীল, অধ্যবসায়ী (-যিন্)–বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল।

অধিপুরুষ

অধিপুরুষ [ adhipuruşa ] বি.  ১. পরমপুরুষ, পরমেশ্বর;  ২. সর্বময় কর্তা;  ৩. পরিচালক। [সং. অধি+পুরুষ]।

অধ্যবসায়

অধ্যবসায় [ adhyabasāỷa ] বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ ও অবিরাম উদ্যম ও সাধনা। [সং. অধি+অব+√ সো+অ]।