অধিবাস১ [ adhibāsa ] বি. ১. নিবাস, বাসস্হান, থাকবার জায়গা; ২. বসতি। [সং. অধি+√ বস্+অ]। অধিবাস২ [ adhi-bāsa ] বি. মাঙ্গল্য দ্রব্যাদির দ্বারা অর্থাত্ গম্ধমাল্য, ধূপ, ধান ইত্যাদির দ্বারা সংস্কার; বিবাহাদি শুভ কর্মের পূর্ববতী মাঙ্গলিক অনুষ্ঠান। [সং. অধি+√ বাসি (=বস্+ণিচ্)+অ]।