অধিবিন্না

অধিবিন্না–বি. (স্ত্রী.) দুইবার বিবাহিত পুরুষের প্রথম স্ত্রী। [সং. অধি+ √ বিদ্+ত+আ স্ত্রী.]।

অধিবেত্তা

অধিবেত্তা–বি. যে পুরুষ এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করে।

অধিবেদন

অধিবেদন [ adhi-bēdana ] বি. এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। [সং. অধি+√ বিদ্+অন]।

অধ্যাত্মবাদ

অধ্যাত্মবাদ–বি. ব্রহ্ম বা পরমাত্মই সবকিছুর মূল, এই দার্শনিক মত; আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, এই মত; subjectivism (বি. প.)।

অধিবিদ্যক

অধিবিদ্যক–বিণ. উক্ত দর্শনশাস্ত্রসংক্রান্ত, metaphysical.

অধিবিদ্যা

অধিবিদ্যা [ adhi-bidyā ] বি. সৃষ্টি ও জ্ঞানসংক্রান্ত দর্শনশাস্ত্র, metaphysics (বি. প.)। [সং. অধি+বিদ্যা]।

অধ্যাত্মতত্ত্ববিত্

অধ্যাত্মতত্ত্ববিত্, অধ্যাত্মতত্ত্ববিদ (-বিদ্) বি. বিণ. ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মবিষয়ক জ্ঞানে পারংগম (ব্যক্তি)।