অধিরথ

অধিরথ [ adhi-ratha ] বি.  ১. সারথি;  ২. মহারথ;  ৩. মহাভারতে কর্ণের পালকপিতা। [সং. অধি+রথ]।

অধ্যাপক

অধ্যাপক, অধ্যাপয়িতা [ adhyāpaka, adhyāpaỷitā ] (-তৃ) বি.  ১. বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য;  ২. কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক;  ৩. বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। [সং. অধি+√ ই+ণিচ্+অক]। স্ত্রী. অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।

অধিমাংস

অধিমাংস, অধিমাস১ [ adhi-māṃsa, adhi-māsa1 ] বি.  ১. অতিরিক্ত বা বাড়তি মাংস;  ২. মাংস বৃদ্ধি বা তজ্জনিত রোগবিশেষ;  ৩. চোখের অসুখ;  ৪. ফোড়া। [সং. অধি (=অধিক)+মাংস, মাস]।

অধ্যাদেশ

অধ্যাদেশ [ adhyādēśa ] বি. বিশেষ হুকুম বা আইন, ordinance (স. প.)। [সং. অধি+আদেশ]।

অধিবেশন

অধিবেশন [ adhi-bēśana ] বি.  ১. সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting;  ২. উপবেশন। [সং. অধি+√বিশ্+অন]।

অধ্যাত্মীয়

অধ্যাত্মীয়–বিণ. জ্ঞাতার নিজ সম্পর্কীয়, subjective (বি. প.)।