অ অধ্যায় অধ্যায় [ adhyāỷa ] বি. ১. গ্রন্হের পরিচ্ছেদ বা বিভাগ; সর্গ, কাণ্ড; ২. (আল.) পর্ব (তাঁর জীবনের অন্তিম অধ্যায়)। [সং. অধি+√ ই+অ]।
অ অধিরোহ অধিরোহ, অধিরোহণ [ adhi-rōha, adhi-rōhaņa ] বি. আরোহণ; উপরে ওঠা; চড়া। [সং. অধি+√ রুহ্+অ, অন]।
অ অধিরোপণ অধিরোপণ [ adhi-rōpaņa ] বি. ১. আরোহণ করানো; ২. ধনুকে শরযোজনা। [সং. অধি+√ রোপি (রুব্+ণিচ্)+অন]।
অ অধ্যাপিত অধ্যাপিত–বিণ. শেখানো বা পড়ানো হয়েছে এমন (এই বিশ্ববিদ্যালয়ে সংগীতশাস্ত্র অধ্যাপিত হয়); যাকে বা যাদের শেখানো হয়।
অ অধ্যাপন অধ্যাপন, অধ্যাপনা [ adhyāpana, adhyāpanā ] বি. শিক্ষাদান, অধ্যাপকের কাজ বা বৃত্তি। [সং.অধি+√ ই+ণিচ্+অন, আ]।