অধ্যাস
অধ্যাস১ [ adhyāsa1 ] বি. ১. সত্তা বা গুণাগুণ আরোপ; ২. এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্হলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)। [সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]। অধ্যস্ত–বিণ. আরোপিত। অধ্যাস২, অধ্যাসন [ adhyāsa2, adhyāsana ] বি. ১. অধিষ্ঠান; ২. উপবেশন। [সং. অধি+√ আস্ (=উপবেশন)+অন]।