অ অধ্যেতা অধ্যেতা [ adhyētā ] (-তৃ) বি. বিণ. ১. অধ্যয়নকারী, পাঠক, বিদ্যার্থী; ২. ছাত্র। [সং. অধি+ √ ই+তৃ]।
অ অধ্যুষিত অধ্যুষিত [ adhyuşita ] বিণ. (স্হান সম্বন্ধে) বাস করা বা উপনিবেশ স্হাপন করা হয়েছে এমন, উপনিবিষ্ট; অধিষ্ঠিত (কিন্নর-অধ্যুষিত এই জনপদ)। [সং. অধি+ √বস্+ত]।
অ অনড় অনড় [ anaḍ ] বিণ. ১. যা নড়ে না বা টলে না এমন, অটল, যাকে নড়ানো যায় না এমন; ২. অপরিবর্তনীয়; ৩. অনমনীয় (আমার কথা অনড়)। [সং. ন+বাং. √ নড়্+অ]।
অ অনটন অনটন [ anaţana ], (আঞ্চ. কথ্য) অনাটন বি. অভাব, টানাটানি (ঘোর অনটনের মধ্যে তার সংসার চলে)। [সং. ন+√ অট্+অন]।
অ অনচ্ছ অনচ্ছ [ anaccha ] বিণ. ১. যার ভিতর দিয়ে দেখা যায় না এমন, অস্বচ্ছ; ২. যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, opaque (বি. প.)। [সং. ন+অচ্ছ]।
অ অধ্যাহরণ অধ্যাহরণ, অধ্যাহার [ adhyā-haraņa, adhyā-hāra ] বি. ১. পাদপূরণ, ঊহ্যবাক্যপূরণ; ২. অনুমান; ৩. বিতর্ক। [সং. অধি + আ + √ হৃ + অন, অ]।