অনক্ষ

অনক্ষ [ anakşa ] বিণ.  ১. ইন্দ্রিয় নেই যার;  ২. চোখ নেই যার, অন্ধ। [সং. ন+অক্ষ (=ইন্দ্রিয়)]।

অনতিদীর্ঘ

অনতিদীর্ঘ–বিণ. বেশি দীর্ঘ নয়; যতটা দীর্ঘ হওয়া উচিত ততটা দীর্ঘ।

অধ্রুব

অধ্রুব [ adhruba ] বিণ.  ১. যা ধ্রুব নয় অর্থাত্ চিরস্হায়ী নয়, অনিত্য;  ২. অস্হির;  ৩. পরিবর্তনশীল;  ৪. অনিশ্চিত। [সং. ন+ধ্রুব]।

অনতিপূর্বে

অনতিপূর্বে [ anatipūrbē ] ক্রি-বিণ. কিছুকাল আগে, বেশিদিন আগে নয়।

অনতিকাল

অনতিকাল–বি. অল্পকাল (অনতিকাল পর, অনতিকাল পূর্বে)।

অনতি

অনতি [ anati ] বিণ.  ১. অধিক বা অতিরিক্ত নয় এমন, মাঝারি;  ২. পরিমিত। [সং. ন+অতি]।