অ অনাধিকারচর্চা অনাধিকারচর্চা–বি. অনুচিত বা অনায়ত্ত বিষয়ে হস্তক্ষেপ বা তত্সম্বন্ধে আলোচনা; যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা।
অ অনভিজ্ঞ অনভিজ্ঞ [ ana-bhijña ] বিণ. ১. অভিজ্ঞতা নেই এমন; ২. আনাড়ি; ৩. মূর্খ, অজ্ঞ। [সং. ন+অভিজ্ঞ]। বি. অনভিজ্ঞতা.
অ অনাধিকার অনাধিকার [ anādhi-kāra ] বি. অধিকার না থাকা, অধিকারের বা যোগ্যতার অভাব; দখলের অভাব। [সং. ন+অধিকার]।
অ অনাধিক অনাধিক [ anādhika ] বিণ. বেশি নয় এমন; অল্প; নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণের মধ্যে (অনাধিক একশত টাকা)। [সং. ন+অধিক]।