অনধিগম্য

অনধিগম্য [ anadhi-gamya ] বিণ.  ১. যা বোঝা যায় না, অবোধ্য;  ২. যা জানা যায় না, অজ্ঞেয়;  ৩. যেখানে যাওয়া যায় না (অনধিগম্য বিষয়, অনধিগম্য স্হান)। [সং. ন+অধিগম্য]।

অনভিভবনীয়

অনভিভবনীয় [ anabhi-bhabanīỷa ] বিণ. পরাজিত করা যায় না এমন; অপরাজেয়; পরাজয় বা অভিভব অসাধ্য এমন। [সং. ন+অভিভবনীয়]।

অনধিকৃত

অনধিকৃত–বিণ. যা অধিকার করা হয়নি; অনায়ত্ত।

অনধিগত

অনধিগত [ anadhi-gata ] বিণ. অধিগত বা আয়ত্ত হয়নি এমন; পাওয়া যায়নি বা জানা যায়নি বা পড়া হয়নি এমন। [সং. ন+অধিগত]।

অনভিভূত

অনভিভূত [ anabhi-bhūta ] বিণ. ১. অভিভূত বা বিহ্বল নয় এমন; ২. পরাজিত হয়নি এমন। [সং. ন+অভিভূত]।

অনভিব্যক্ত

অনভিব্যক্ত [ anabhi-byakta ] বিণ. বলা বা প্রকাশ করা হয়নি এমন (অনভিব্যক্ত কামনা)। [সং. ন+অভিব্যক্ত]।

অনাধিকারী

অনাধিকারী (-রিন্)–বিণ. যার অধিকার নেই; অযোগ্য।

অনভিপ্রেত

অনভিপ্রেত [ anabhi-prēta ] বিণ. ১. অভিপ্রেত বা প্রত্যাশিত নয় বা চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত; ২. ইচ্ছাবিরুদ্ধ। [সং. ন+অভিপ্রেত]।

অনাধিকারপ্রবেশ

অনাধিকারপ্রবেশ–বি. অনুমতি বা অধিকার ব্যতীত অন্যের অধিকৃত স্হানে প্রবেশ; অন্যায়ভাবে প্রবেশ, trespass.