অনভ্যাস

অনভ্যাস [ anabhyāsa ] বি. অভ্যাস বা অনুশীলনের অভাব। (দীর্ঘ অনভ্যাসের জন্য তার গান তেমন জমল না)। [সং. ন+অভ্যাস]।

অনভিলাষী

অনভিলাষী (ষিন্)–বিণ. অভিলাষী নয় বা ইচ্ছুক নয় এমন।

অননুকরণীয়

অননুকরণীয় [ ananu-karaņīỷa ] বিণ. অনুকরণ বা নকল করা যায় না বা করা উচিত নয় এমন। [সং. ন+অনুকরণীয়]।

অনভিলাষ

অনভিলাষ–বি. অনিচ্ছা; অভিলাষ বা বাসনার অভাব।

অনধ্যায়

অনধ্যায় [ anadhyāỷa ] বি. পাঠে বা অধ্যয়নে বিরতি; যেদিন শাস্ত্রপাঠ নিষিদ্ধ; যেদিন বিদ্যালয়ের ছুটি। [সং. ন+অধি+√ ই +অ]।

অনধ্যবসায়

অনধ্যবসায় [ anadhyaba-sāỷa ] বি. অধ্যবসায়ের অভাব, অধ্যবসায়হীনতা। [সং. ন+অধ্যবসায়]।

অনভিলষণীয়

অনভিলষণীয় [ anabhi-laşaņīỷa ] বিণ. অবাঞ্ছনীয়, অকাম্য। [সং. ন+অভিলষণীয়]।

অনধীত

অনধীত [ anadhīta ] বিণ. অপঠিত, পাঠ করা হয়নি এমন (বইটি আমার অনধীত থেকে গেছে)। [সং. ন+অধীত]।

অনভিমত

অনভিমত [ anabhi-mata ] বিণ. ১. অভিমত বা অভিপ্রেত নয় এমন; ২. অসম্মত; ৩. অবাঞ্ছিত;  ৪. মতবিরুদ্ধ। [সং. ন+অভিমত]।