অনম্বর

অনম্বর [ anambara ] বিণ. আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। বি. ১. আকাশ (‘অনম্বর পথে সুকেশিনী’: মধু.); ২. দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী। [সং. ন+অম্বর]।

অননুমেয়

অননুমেয় [ ananu-mēỷa ] বিণ. অনুমান করা যায় না এমন (তাঁর এই বিপুল ইচ্ছাশক্তি সাধারণ মানুষের পক্ষে অননুমেয়)। [সং. ন+অনুমেয়]।

অননুমত

অননুমত [ ananu-mata ] বিণ. যে বিষয়ে অনুমতি দেওয়া হয়নি; যে বিষয়ে অনুমতি দেওয়া যায় না। [সং. ন+অনুমত]।

অনমনীয়

অনমনীয় [ anamanīỷa ] বিণ. ১. নত করা যায় না এমন; ২. নোয়ানো যায় না এমন; ৩. যাকে নিজের মত থেকে বিচ্যুত করা বা টলানো যায় না (অনমনীয় মনোভাব)। [সং. ন+নমনীয়]।

অনভ্যস্ত

অনভ্যস্ত [ anabhyasta ] বিণ. ১. অভ্যাস বা অনুশীলন নেই এমন (কঠোর শ্রমে অনভ্যস্ত); ২. আনাড়ি। [সং. ন+অভ্যস্ত]।

অননুভবনীয়

অননুভবনীয় [ ananu-bhabanīỷa ] বিণ. অনুভব বা উপলব্ধি করা যায় না এমন। [সং. ন+অনুভবনীয়]।

অননুতপ্ত

অননুতপ্ত [ ananu-tapta ] বিণ. যার আক্ষেপ বা আফশোস নেই, অনুতপ্ত নয় এমন। [সং. ন+ (অন্) + অনুতপ্ত]।

অননুভূত

অননুভূত [ ananu-bhūta ] বিণ. অনুভব করা হয়নি এমন। [সং. ন+অনূভূত]।