অ অননুষ্ঠিত অননুষ্ঠিত [ ananuşţhita ] বিণ. অনুষ্ঠান বা সম্পাদন করা হয়নি এমন (যে সভাটি হওয়ার কথা ছিল তা আজও অননুষ্ঠিতই থেকে গেছে)। [সং. ন+অনুষ্ঠিত]।
অ অনর্থ অনর্থ [ anartha ] বি. ১. অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); ২. ভুল অর্থ; ৩. কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)। বিণ. অর্থহীন। [সং. ন+অর্থ]।
অ অননুশীলন অননুশীলন [ ananu-śīlana ] বি. অভ্যাস বা অনুশীলন বা চর্চার অভাব। [সং. ন+অনুশীলন]। বিণ. অননুশীলিত।
অ অনর্গল অনর্গল [ anargala ] বিণ. অর্গল বা বাধা নেই এমন, মুক্ত, অবারিত (অনর্গল বাক্যস্রোত)। ক্রি-বিণ. অবিরাম (অনর্গল কথা বলা)। [সং. ন+অর্গল]।
অ অননুমোদন অননুমোদন [ ananu-mōdana ] বি. অনুমতি বা সম্মতির অভাব, অনুমোদনের অভাব। [সং. ন+অনুমোদন]। বিণ. অননুমোদিত।