অ অনলংকার অনলংকার [ analaņkāra ] বি. অলংকার বা ভূষণের অভাব। বিণ. অলংকারহীন। [সং. ন+অলংকার]। অনলংকৃত–বিণ. অলংকৃত বা সজ্জিত নয় এমন।
অ অনর্থক অনর্থক [ anarthaka ] বিণ. ব্যর্থ, কারণহীন (অনর্থক পরিশ্রম, অনর্থক বিলম্ব)। ক্রিবিণ. বৃথা, অকারণে, (সেখানে অনর্থক গেলে)। [সং. ন+অর্থ+(সমাসান্ত) ক]।
অ অনন্ত অনন্ত [ ananta ] বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. ১. বিষ্ণু; ২. সর্পরাজ শেষনাগ; ৩. বলরাম; ৪. (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]।