অনন্যকর্মা

অনন্যকর্মা (-র্মন্) বিণ. অন্য কর্ম নেই যার; অন্য কাজ মনোযোগ দেয় না এমন; একাগ্র।

অনসূয়া

অনসূয়া [ anasūỷā ] বি. ১. হিংসাশূন্যতা, ঈর্ষাহীনতা; ২. শকুন্তলার সখীবিশেষ; ৩. কর্দমমুনির কন্যা এবং অত্রিমুনির পত্নী। [সং. ন + অসূয়া + (স্ত্রী.) আ]।

অনন্য

অনন্য [ ananya ] বিণ.  ১. অভিন্ন; অদ্বিতীয়, একক;  ২. নিঃসঙ্গ। [সং. ন+অন্য]। বিণ. (স্ত্রী.) অনন্যা।

অনসূয়

অনসূয় [ anasūỷa ] বিণ. অসূয়া বা ঈর্ষা নেই এমন, হিংসাশূন্য। [সং. ন + অসূয়া]।

অনন্বিত

অনন্বিত [ ananbita ] বিণ. অন্বিত নয় এমন; অসংলগ্ন; সম্বদ্ধ বা সম্পর্কযুক্ত নয় এমন। [সং. ন+অন্বিত]।

অনম্বয়

অনম্বয় [ anambaỷa ] বি.  ১. অর্থালংকারবিশেষ, এতে একই বস্তুতে উপমান ও উপমেয় দুই-ই আরোপিত হয়;  ২. অন্বয়ের অভাব। বিণ. অন্বয় অর্থাত্ মিল বা সম্বন্ধ নেই এমন। [সং. ন+অন্বয়]।

অনশ্বরতা

অনশ্বরতা–বি. নাশহীনতা, indestructibility (বি. প.), চিরস্হায়িত্ব।

অনন্তর

অনন্তর [ anantara ] অব্য. ক্রি-বিণ. অতঃপর, তারপর। (বর্তমান বিরল) বিণ. অব্যবহিত পরবর্তী। [সং. ন+অন্তর]।

অনশ্বর

অনশ্বর [ anaśbara ] বিণ. নাশহীন, অক্ষয় (অনশ্বর আত্মা)। [সং. ন+নশ্বর]। বি. অনশ্বরতা।

অনন্তশয়ন

অনন্তশয়ন, অনন্তশয্যা–বি.  ১. মৃত্যু, শেষ শয্যা;  ২. ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন।