অ অনাচার অনাচার [ anācāra ] বি. ১. শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; ২. অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)। [সং. ন + আচার]।
অ অনাঘ্রাত অনাঘ্রাত [ anāghrāta ] বিণ. ঘ্রাণ নেওয়া হয়নি এমন; যার সুঘ্রাণ ভোগ করা হয়নি (অনাঘ্রাত পুষ্প)। [সং. ন+আঘ্রাত]। স্ত্রী. অনাঘ্রাতা।
অ অনন্যোপায় অনন্যোপায় [ ananyōpāỷa ] বিণ. অন্য উপায় নেই এমন; অসহায় (অনন্যোপায় হয়ে তাঁর কাছে ছুটে গেল)। [সং. ন+অন্য+উপায়.]।
অ অনাগ্রহ অনাগ্রহ [ anāgraha ] বি. আগ্রহ বা উত্সাহের অভাব (কাজে অনাগ্রহ, সংগীতে অনাগ্রহ)। [সং. ন+আগ্রহ]।
অ অনন্যসাধারণ অনন্যসাধারণ–বিণ. যা সাধারণ নয়; অন্যকিছুর সঙ্গে যার তুলনা চলে না; অসাধারণ (অনন্যসাধারণ প্রতিভা)।