অ অনাচ্ছাদিত অনাচ্ছাদিত [ anācchā-dita ] বিণ. আচ্ছাদিত বা আবৃত নয় এমন, আঢাকা; উন্মুক্ত। [সং. ন + আচ্ছাদিত]।
অ অনপরাধ অনপরাধ [ ana-parādha ] বি. অপরাধের অভাব, অপরাধহীনতা (এতে তার অনপরাধ প্রমাণিত হয় না)। বিণ. অপরাধ নেই যার, নিরপরাধ (কিছু অনপরাধ ব্যক্তি ও শাস্তি পেয়েছে)। [সং. ন+অপরাধ]। বিণ. (বাং.) অনপরাধী। স্ত্রী. অনপরাধিনী।