অ

অনুজ্ঞা

অনুজ্ঞা [ anujñā ] বি. ১. আদেশ; ২. অনুমতি; ৩. সম্মতি। [সং. অনু + √ জ্ঞা + অ]। বিণ. অনুজ্ঞাত।
অ

অনিল

অনিল [ anila ]–বাতাস, বায়ু (‘সে সুধা অনিলে উথলি যায়’ রবীন্দ্র)। [সং. √ অন্ + ইল]।
অ

অনুজ্জ্বল

অনুজ্জ্বল [ anujjbala ] বিণ. ১. উজ্জ্বল বা দীপ্তিযুক্ত নয় এমন (অনুজ্জ্বল আলোক, অনুজ্জ্বল সকাল); ২. প্রখরতাহীন (অনুজ্জ্বল মেধা)। [সং. ন + উজ্জ্বল]।
অ

অনির্ভরতা

অনির্ভরতা–বি. (বাং.) অপরের উপর নির্ভর না করা; অনন্যপরতা।
অ

অনুজীব্য

অনুজীব্য [ anu-jībya ] বিণ. ১. আশ্রয় করার যোগ্য; ২. সেব্য। [সং. অনু + √ জীব্ + য]।
অ

অনির্ভর

অনির্ভর [ anirbhara ] বিণ. সহায়হীন, নির্ভরহীন। [সং. ন + নির্ভর]। বি. অনির্ভরতা।
অ

অনির্বেদ

অনির্বেদ [ anirbēda ] বিণ. অনুতাপহীন, গ্লানিহীন (‘অনির্বেদ অটহাসি হেসে’: সু. দ.)। [সং. ন + নির্বেদ]।
অ

অনুজীবী

অনুজীবী [ anu-jībī ] (-বিন্) বি. বিণ. ১. ভৃত্য; ২. আশ্রিত; ৩. পোষ্য (ব্যক্তি); ৪. অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। [সং, অনু + √ জীব্ + ইন্]।
অ

অনির্বাণ

অনির্বাণ [ anirbāņa ] বিণ. ১. নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; ২. নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); ৩. জ্বলন্ত; ৪. (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]।