অ

অনুব্রজা

অনুব্রজা–ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা।
অ

অনুশীলিত

অনুশীলিত–বিণ. অনুশীলন করা হয়েছে এমন; চর্চিত, চর্চা বা অভ্যাসের দ্বারা লব্ধ।
অ

অনুব্রজ

অনুব্রজ, অনুব্রজন [ anu-braja, anu-brajana ] বি. ১. অনুগমন, অনুসরণ; ২. প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। ক্রি. অনুব্রজা। বি. বিন. অনুব্রজী।
অ

অনুশীলনীয়

অনুশীলনীয়–বিণ. অনুশীলনের যোগ্য; অনুশীলন করা উচিত বা আবশ্যক এমন।
অ

অনুবোল

অনুবোল [ anu-bōla ] বি. হিতবাক্য; মঙ্গলকামনামূলক বাক্য। [সং. অনু + বাং. বোল]।
অ

অনুশীলনী

অনুশীলনী–বি. অনুশীলনের সহায়ক প্রশ্নাবলি।
অ

অনুবোধ

অনুবোধ [ anu-bōdha ] বি. ১. বোধ বা অনুভবের পুনরায় আবিভাব; ২. পুনরুদ্দীপন; ৩. কোনো কিছু থেকে উপজাত বোধ বা ধারণা, feeling (সু. দ.)। [সং. অনু + বোধ]।
অ

অনুশীলন

অনুশীলন [ anu-śīlana ] বি. অভ্যাস বা চর্চা। [সং. অনু + √ শীলি + অন]। বিণ. অনুশীলনীয়, অনুশীলিত।
অ

অনুবেদন

অনুবেদন [ anu-bēdana ] বি. ১. জ্ঞানদান, জ্ঞাপন; ২. সহানুভূতি, অনুগ্রহ (‘তুমি অনুবেদন করিলে পাই হরি’: শি.)। [সং. অনু + √ বিদ্ + অন]।
অ

অনুশিষ্য

অনুশিষ্য [ anu-śişya ] বি. শিষ্যের শিষ্য। [সং. অনু + শিষ্য]।