অ

অবধৌত

অবধৌত, অবধৌতিক–বিণ. অবধূত সম্পর্কিত।
অ

অবধূত

অবধূত [ aba-dhūta ] বি. ১. শৈব সন্ন্যাসী; সংসারত্যাগী সন্ন্যাসী; ২. তান্ত্রিক সন্ন্যাসী। বিণ. ১. কল্পিত; ২. বিক্ষিপ্ত; ৩. পরিত্যক্ত। [সং. অব + √ ধূ + ত]।
অ

অবধিবাধিত

অবধিবাধিত–বিণ. (আইনে) মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দোষে দুষ্ট, barred by limitation (স. প.)।
অ

অপ্রাপ্ত

অপ্রাপ্ত [ aprāpta ] বিণ. পাওয়া যায়নি এমন, অলব্ধ। [সং. ন + প্রাপ্ত]।
অ

অপ্রাপনীয়

অপ্রাপনীয় [ aprāpanīỷa ] বিণ. পাওয়া যায় না এমন। [সং. ন + প্রাণনীয়]।
অ

অবধি

অবধি [ abadhi ] অব্য. ১. থেকে, হতে (জন্মাবধি, সেই অবধি, ‘জনম অবধি হাম’: বিদ্যা.); ২. পর্যন্ত (আজ অবধি, মৃত্যু অবধি)। বি. সীমা; অন্ত, অবসান (দুঃখের অবধি রইল না)। [সং. অব + √ ধা + ই]।
অ

অবধার্য

অবধার্য–বিণ. নির্ধারণ বা নিরূপণ করতে হবে এমন।