অ

অবনিবনা

অবনিবনা, অবনিবনাও [ abani-banā, abani-banāō ] বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]।
অ

অবনয়ন

অবনয়ন [ aba-naỷana ] বি. নীচে নামিয়ে আনা, নোয়ানো, অবনমন। [সং. অব + √ নী + অন]।
অ

অবনমিত

অবনমিত–বিণ. নোয়ানো হয়েছে এমন; অবনত করা হয়েছে এমন; দমন করা হয়েছে এমন। বি. অবনমন।
অ

অপ্রাসঙ্গিক

অপ্রাসঙ্গিক [ aprāsańgika ] বিণ. প্রসঙ্গবহির্ভূত, প্রসঙ্গের সম্পর্ক নেই এমন, অবান্তর; irrelevant; অসম্বন্ধ। [সং. ন + প্রাসঙ্গিক]। বি. অপ্রাসঙ্গিকতা।
অ

অবনমন

অবনমন [ aba-namana ] বি. অবনতকরণ, অবনত করা; নোয়ানো। [সং. অব + √ নম্ + অন]। বিণ. অবনমিত।
অ

অপ্রার্থিত

অপ্রার্থিত [ aprārthita ] বিণ. চাওয়া হয়নি এমন। [সং. ন + প্রার্থিত]।
অ

অবনতি

অবনতি–বি. ১. অবনত ভাব (ভূমির অবনতি); ২. অধোগতি, দুর্দশা (দেশের আর্থিক অবনতি, চারিত্রিক অবনতি)।
অ

অপ্রামাণ্য

অপ্রামাণ্য [ aprāmāņya ] বি. অপ্রামাণিকতা। বিণ. প্রমাণসিদ্ধ নয় এমন। [সং. ন + প্রামাণ্য]।
অ

অবনত

অবনত [ abanata ] বিণ. ১. নিচু, নত; আনত (অবনত মস্তকে, বিনয়াবনত); ২. পতিত, হীনাবস্হাপ্রাপ্ত; দুর্দশাগ্রস্ত (অবনত জাতি)। [সং. অব + নত]।