কিল

কিল [ kila ] বি.
১. বদ্ধ মুষ্টি;
২. মুষ্ট্যাঘাত, ঘুসি।

[দেশি]।

কিল খেয়ে কিল চুরি করা–আঘাত পেয়ে বা অপমানিত হয়ে তা গোপনে সহ্য করা, যাতে অন্যে জানতে না পারে।

কিলগুঁতো–বি. মারধর; দুর্ব্যবহার (অযথা কিলগুঁতো খেয়ে সেখানে থাকতে পারব না)।

কিলাকিলি, কিলোকিলি–বি. পরস্পর মুষ্টিযুদ্ধ; মারামারি।

কিলানো–ক্রি. মুষ্টিপ্রহার করা (সুখে থাকতে ভূতে কিলায়)।

☐ বি. মুষ্টিপ্রহার।

কিলিয়ে কাঁঠাল পাকানো–ক্রি. বি.
১. কিল বা কনুইয়ের আঘাত দিয়ে কাঁচা কাঁঠালকে দ্রুত পাকাবার বৃথা চেষ্টা করা অর্থাত্ অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করা;
২. কাঁচা কাঁঠালের বোঁটায় কীল বা গোঁজ গুঁজে দ্রুত পাকাবার চেষ্টা করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...