কুঁকড়া

কুঁকড়া, কুঁকড়ো–বি মোরগ, কুক্কুট।

[সং কুক্কুট]

কুঁকড়ি–বি (স্ত্রী) মুরগি।

কুঁকড়া, কোঁকড়ো–ক্রি.
১. কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে);
২. জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)।

[প্রা. বাং. কোঁকড়]।

কুঁকড়ানো–ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা।

☐ বি. কুঞ্চন; জড়সড় ভাব।

☐ বিণ. কুঞ্চিত; জড়সড়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...