কুটা

কুটা, কুটো [ kuṭā, kuṭō ] বি. কাঠ খড় বা তৃণের টুকরো (কুঠকুটো, খড়কুটো)।

[দেশি; তু. হি. কুট্টী]।

কুটা, কোটা [ kuṭā, kōṭā ] ক্রি.
১. কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা);
২. চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা);
৩. ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)।

☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা।

☐ বি. কোটার কাজ।

[সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]।

কুটন, কোটন–বি. কোটার কাজ।

কুটানো, কোটানো–ক্রি. অন্যের দ্বারা কোটার কাজ করানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...