কুটি

কুটি [ kuṭi ] বি.
১. কুটির, কুঁড়েঘর;
২. ছোট ঘর।

[সং. কুটির]।

কুটি [ kuṭi ] বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো।

[হিং. কুট্টী]।

কুটিকুটি–বিণ.
১. খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?);
২. (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)।

কুটিকুটি করা–ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা।

কুটিপাটি [ kuṭi-pāṭi ] বিণ. (সাধারণত হেসে) আকুল।

[দেশি]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...