কুপা

কুপা, কুপো [ kupā, kupō ] বি.
১. মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুমুখ পাত্রবিশেষ;
২. (ব্যঙ্গে) নাদাপেটা লোক।

[সং. কূপক]।

কুপোকাত–বিণ. পরাজিত; বিধ্বস্ত।

কুপা, কোপা [ kupā, kōpā ] ক্রি.
১. তীক্ষ্ণধার ভারী অস্ত্রের সাহায্যে (ক্রমাগত) আঘাত করা; অস্ত্রের কোপ দেওয়া; কোপ দিয়ে কাটা;
২. মাটি কোপানো।

[বাং. √ কোপ্ + আ]।

কুপানো–ক্রি. কুপা বা কোপা অর্থে।

☐ বিণ. বি. উক্ত অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post