কেদার

কেদার  [ kēdāra ] বি.
১. হিমালয় পর্বতে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ;
২. শিব;
৩. কৃষিক্ষেত্র, ক্ষেত;
৪. ক্ষেতের আলি;
৫. আলবাল।

[সং. কে + √ দৃ + অ]।

কেদারনাথ–বি. শিব, কেদারের অধীশ্বর।

কেদার, কেদারা  [ kēdāra, kēdārā ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)।

[সং. কেদার]।

কেদারা২  [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)।

[পো. cadeira কাদেইরা]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...