কোপ

কোপ  [ kōpa ] বি. ধারালো ভারী অস্ত্রের আঘাত (তলোয়ারের কোপ, দা দিয়ে কোপ, কোদালের কোপ)।

তু. ইং. chop 

[দেশি]।

কোপ  [ kōpa ] বি.
১. ক্রোধ, রাগ, রোষ (কোপানল);
২. অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)।

[সং. √ কুপ্ + অ]।

কোপকটাক্ষ–বি. ক্রুদ্ধদৃষ্টি।

কোপন–বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)।

বিণ. স্ত্রী. কোপনা

কোপনপ্রকৃতি, কোপনস্বভাব–বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট।

কোপানল–বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ।

কোপাবিষ্ট–বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...