আনা

আনা [ ānā ] বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)।

বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)।

[সং. আনক]।

আনা [ ānā ] ক্রি. নিয়ে আসা।

বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)।

বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)।

[বাং. √ আন্ + আ]।

আনানো–ক্রি. আনয়ন করানো। 

বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন।

বিণ. অন্যের দ্বারা আনীত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post