সঙ্গ

সঙ্গ [ saṅga ] বি.
1 মিলন, সংসর্গ (‘অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ’: রবীন্দ্র; সাধুসঙ্গ);
2 আসক্তি।

[সং. √ সনজ্ + অ]।

সঙ্গদোষ বি. কুসংসর্গজনিত চরিত্রদোষ।

সঙ্গবিমুখ বিণ. একাকী থাকতে চায় এমন।

সঙ্গহীন বিণ. নিঃসঙ্গ, একাকী।

সঙ্গী (-ঙ্গিন্) বিণ. বি. সহচর, সঙ্গে সঙ্গে থাকে এমন, সাথি (জীবনসঙ্গী)।

স্ত্রী. সঙ্গিনী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...