সদর

সদর [ sadara ] বি.
1 জেলার প্রধান নগর (মোকদ্দমার তদারকে সদরে যেতে হবে);
2 বাড়ির বাইরের অংশ;
3 অন্তঃপুরের বার (মেয়েদের সদরে আসা);
4 বাইরের পিঠ, বাইরের দিক (যা করছে সদরেই করছে, লুকিয়ে করছে না)।

☐ বিণ.
1 জেলার প্রধান শহর-সম্পর্কিত (সদর আদালত);
2 প্রধান (সদর কাছারি);
3 বাইরের (সদর দরজা)।

[আ. সদ্র্]।

সদরআলা, সদরালা বি. সাবজজ।

সদর কাছারি — প্রধান কার্যালয় বা দফতর।

সদর খাজনা, সদর জমা — সরকারকে প্রদেয় খাজনা বা রাজস্ব।

সদর দরজা — বাড়ির বাইরের দিকের প্রধান দরজা।

সদর নায়েব — সদর কাছারির নায়েব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post