সন্দেহ

সন্দেহ [ sandēha ] বি.
1 সংশয়, সত্যতানির্ণয়ে অনিশ্চয়তা (মনে সন্দেহ জন্মেছে);
2 অপরাধী বলে অনুমান (আপনি কাকে সন্দেহ করেন?)।

[সং. সম্ + √ দিহ্ + অ]।

সন্দেহ জনক বিণ. সন্দেহ জন্মায় এমন, যাকে সন্দেহ করা যায় এমন।

সন্দেহ বাতিক বি. কারণে-অকারণে সন্দেহ করার বদভ্যাস।

সন্দেহ ভঞ্জন বি. সংশয়মোচন।

সন্দেহাতীত বিণ. সন্দেহের বাইরে, সন্দেহ করা যায় না এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...