সাত

সাত [ sāta ] বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক।

[সং. সপ্ত]।

সাতই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ।

সাতকাণ্ড রামায়ণ
1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ;
2 (আল.) মস্ত ব্যাপার।

সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা।

সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো
1 নানা স্হানে চাকরি করা বা করানো;
2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা;
3 নানা বিপদে পড়া বা ফেলা;
4 নানাভাবে জীবনযাপন করা বা করানো;
5 বেজায় নাকাল হওয়া বা করা।

সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ।

সাত সতিনের ঘর (আল.) যে সংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান।

সাত সমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাত সমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)।

সাতেও নেই পাঁচেও নেই — ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন।

সাততাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে।

সাতনর, সাতনরি বিণ. সাত প্যাঁচওয়ালা।

☐ সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার।

সাতনলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক)।

সাতপ্যাঁচ বিণ. বিবিধ, নানা।

☐ বি.
1 নানা কথা (সাতপাঁচ ভেবে);
2 অগ্রপশ্চাত্।

সাতপুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ।

সাতষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক।

সাতসকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি।

সাতসতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...