সাধা

সাধা [ sādhā ] ক্রি.
1 সম্পাদন করা (কাজ সাধা);
2 সাধনা করা, সিদ্ধিলাভের বা উন্নতিলাভের জন্য অভ্যাস করা (মন্ত্র সাধা, গলা সাধা);
3 সফল বা পূর্ণ করা (‘সাধিতে মনের সাধ’: মধু);
4 দিতে চাওয়া (ঘুস সাধা);
5 স্বতঃপ্রবৃত্ত হওয়া, সাধ করা (সেধে বিপদে পড়া);
6 ঘটানো (বাদ সাধা);
7 ক্রোধ নিবৃত্তির জন্য অনুনয় করা (পায়ে ধরে সাধা);
8 অনুরোধ করা (না সাধলে আসবে না);
9 (ব্যাক.) সূত্রের উল্লেখ করে ব্যুত্পত্তি বিশ্লেষণ করা (শব্দ সাধা)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ.
1 অভ্যাসদ্বারা মার্জিত (সাধা গলা);
2 যাচিত (সাধা ভাত ফেলতে নেই)।

[সং. √ সাধ্ + বাং. আ]।

সাধানো ক্রি. পরের দ্বারা সম্পাদন করানো; অনুনয় করতে বাধ্য করা।

☐ বি. উক্ত উভয় অর্থে।

সাধাসাধি বি. বারবার বা ক্রমাগত অনুনয় (অনেক সাধাসাধি করেও রাজি করানো যায়নি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...