সামান্য

সামান্য [ sāmānya ] বিণ.
1 সাধারণ, গতানুগতিক, বৈশিষ্ট্যবিহীন (সামান্য লোক ছিলেন না);
2 জাতির অথবা বর্গের সকলের মধ্যে বর্তমান (সামান্য ধর্ম);
3 সর্ববিষয়ক;
4 (বাং.) তুচ্ছ (সামান্য ব্যাপার, সামান্য তফাত);
5 অতি অল্প (সামান্য একটু দুধ)।

☐ বি. বর্গের সকলের মধ্যে বিদ্যমান লক্ষণসমূহ, জাতিসাধর্ম্য।

[সং. সমান + য]।

স্ত্রী. সামান্যা।

সামান্যত (-তস্), বর্জি. সামান্যতঃ অব্য. ক্রি-বিণ. সাধারণত।

সামান্যতা বি. স্বল্পতা, তুচ্ছতা (আয়োজনের সামান্যতা)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...