সারা

সারা1 [ sārā ] বিণ. সমস্ত, সমগ্র (সারা দিন, সারা দুনিয়া)।

[সং. সর্ব]।

সারা2 [ sārā ] বিণ. ক্লান্ত, হয়রান, আকুল (‘নবশশী হেসে সারা’: দে. সে; ডেকে ডেকে সারা, কেঁদে সারা)।

[< সং. √ সৃ + অ + বাং. আ]।

সারা3 [ sārā ] ক্রি.
1 সাবধানে বা সঙ্গোপনে রাখা (সে টাকাগুলি সেরে রেখেছে);
2 সম্পাদন করা বা সমাপ্ত করা (দায় সারা);
3 সর্বনাশ করা, বিপদে বা দুর্দশায় ফেলা (জুয়ায় তাকে সেরেছে);
4 নষ্ট করা বা পণ্ড করা (দফা সেরেছে);
5 মেরামত করা (ভাঙা ঘড়ি সারা);
6 সংশোধন করা, শোধরানো (চরিত্র সারা, ভুল সারা, হাতের লেখা সারা);
7 আরোগ্যলাভ করা (রোগ সারা, সেরে ওঠা)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ.
1 লুক্কায়িত;
2 মেরামত-করা;
3 দুর্দশাগ্রস্ত; নষ্ট; পণ্ড।

[সং. √ সৃ + বাং. আ]।

সারানো ক্রি. মেরামত করানো (বাড়ি সারানো);
2 সংশোধন করানো;
3 সমাপ্ত করানো;
4 মুক্ত করা (রোগ সারানো);
5 নীরোগ করা (শরীর সারানো)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...