সাহিত্য

সাহিত্য [ sāhitya ] বি.
1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য);
2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য);
3 কাব্য প্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা);
4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)।

[সং. সহিত + য]।

সাহিত্যকলা, সাহিত্যশিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প।

সাহিত্যচর্চা, সাহিত্যানুশীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা।

সাহিত্যজগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ।

সাহিত্যবৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা।

সাহিত্যরথী বি. বিশিষ্ট সাহিত্যিক।

সাহিত্যসভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্।

সাহিত্যসমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়।

সাহিত্যসাধক বি.
1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত;
2 (শিথি.) সাহিত্যিক।

সাহিত্যসাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত।

সাহিত্যসেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান।

সাহিত্যসেবক, সাহিত্যসেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক।

সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক।

সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)।

☐ বিণ. বি. সাহিত্য-রচনাকারী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...