সিদ্ধ

সিদ্ধ [ siddha ] বিণ.
1 গরম জলে বা আগুনের তাপে পক্ব (সিদ্ধ ডাল, বেগুন সিদ্ধ);
2 গরম জলের তাপে ফুটানো (সিদ্ধ চাল, কাপড় সিদ্ধ করা);
3 (আল.) উত্তাপের তীব্রতা হেতু ঘর্মাক্ত ও অবসন্ন (গরমে শরীর সিদ্ধ হওয়া);
4 সফল, নিষ্পন্ন, পূর্ণ (প্রয়োজন বা অভিলাষ সিদ্ধ হওয়া);
5 দক্ষ, পারদর্শী, নিপুণ, সুশিক্ষিত (রণকৌশলে সিদ্ধ, সিদ্ধহস্ত);
6 সাধনায় সফল বা উত্তীর্ণ (মন্ত্রসিদ্ধ, সিদ্ধ পুরুষ);
7 অলৌকিক শক্তিযুক্ত (সিদ্ধ কবচ, সিদ্ধ মন্ত্র);
8 প্রমাণিত, প্রতিপাদিত (যুক্তিসিদ্ধ, প্রথাসিদ্ধ, স্বভাবসিদ্ধ)।

☐ বি.
1 দেবযোনিবিশেষ;
2 ত্রিকালজ্ঞ মুনি।

[সং. √ সিধ্ + ত]।

বিণ. বি. স্ত্রী. সিদ্ধা।

সিদ্ধ চাল — চাল দ্র।

বি. সিদ্ধতা।

সিদ্ধকাম, সিদ্ধমনোরথ বিণ অভীষ্ট পূর্ণ হয়েছে এমন।

সিদ্ধদেব বি. শিব।

সিদ্ধধাতু বি. (ব্যাক.) যে ধাতু আপনিই সিদ্ধ, যাকে বিশ্লেষণ করা যায় না।

সিদ্ধপীঠ বি. লক্ষ বলি, কোটি হোম এবং বিবিধ জপতপের ফলে যে স্হান অতি পবিত্র হয়েছে।

সিদ্ধপুরুষ বি.
1 যোগসাধনায় উত্তীর্ণ মহাপুরুষ;
2 (ব্যঙ্গে) অত্যধিক চাতুরির আধার।

সিদ্ধবিদ্যা বি. দশমহাবিদ্যা।

সিদ্ধরস বি. পারদ।

সিদ্ধহস্ত বিণ. অতিশয় দক্ষ বা পারংগম।

সিদ্ধাসন বি. যোগসাধনায় উপবেশনের প্রকারবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post