সুর

সুর1 [ sura ] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)।

[সং. স্বর]।

সুরফাঁকতাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ।

সুরবাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ।

[সং. সূর + ফা. বহার]।

সুরবোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান।

সুরসপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি।

সুর2 [ sura ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য।

[সং. √ সু + র]।

সুরকন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী।

সুরগুরু বি. বৃহস্পতি।

সুরতরু বু. কল্পবৃক্ষ।

সুরধুনী, সুরনদী বি. দেবনদী, গঙ্গা।

সুরপতি বি. দেবরাজ ইন্দ্র।

সুরপুর, সুরপুরী বি. স্বর্গ, অমরাবতী।

সুরবালা বি. সুরকন্যা -র অনুরূপ।

সুরলোক বি. স্বর্গ।

সুরসরিত্, সুরসিন্ধু বি. গঙ্গা নদী।

সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি।

[সং. সুর + ঋষি]।

সুরসুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা।

সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...