সূর্য

সূর্য [ sūrya ] বি. পৃথিবীর নিকটতম যে-নক্ষত্রকে পৃথিবী প্রদক্ষিণ করে, পৃথিবী যে জ্যোতিষ্কের গ্রহ; রবি, ভানু, ভাষ্কর, আদিত্য।

[সং. √ সৃ (প্রেরণার্থক-কর্মে প্রেরণাদান) + য]।

সূর্যকর, সূর্যকিরণ, সূর্যরশ্মি বি. সূর্যের আলো, রৌদ্র।

সূর্যকরোজ্জ্বল বিণ. সূর্যালোকে উজ্জ্বল।

সূর্যকান্ত, সূর্যমণি বি. আতশ কাচ।

সূর্যগ্রহণ বি. (বিজ্ঞা.) সংক্রমণরত সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী স্হানে চন্দ্রের সঞ্চার হওয়ার ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যালোকপাতে বাধা; 2 (হি. পু.) রাহু কর্তৃক সূর্যকে গ্রাস।

সূর্যঘড়ি বি. রৌদ্র ও ছায়ার পরিমাণ দেখে সময় নির্ণয় করবার যন্ত্রবিশেষ, sundial.

সূর্যতনয়, সূর্যপুত্র বি. 1 শনি; 2 যম; 3 কর্ণ।

সূর্যতনয়া বি. 1 যমুনা; 2 তপতী; 3 বিদ্যুত্।

সূর্যবংশ বি. অযোধ্যার পৌরাণিক রাজবংশ।

সূর্যমুখী বি. হলদে রঙের ফুলবিশেষ।

সূর্যলোক বি. সৌরজগত্।

সূর্যসারথি বি. গরুড়-ভ্রাতা অরুণ।

সূর্যসিদ্ধান্ত বি. জ্যোতির্বিজ্ঞানসম্বন্ধীয় গ্রন্হবিশেষ।

সূর্যস্নান বি. স্বাস্হ্যোন্নতির জন্য খালি গায়ে রোদ সেবন, sun-bath.

সুর্যাবর্ত বি. সূর্যের আবর্তন, সূর্যের গতি বা পরিক্রমণ।

সূর্যালোক বি. সূর্যের আলো।

সূর্যাস্ত বি. দিনের শেষে সূর্যের অদৃশ্য হওয়া।

সূর্যেন্দুসংগম, সূর্যেন্দুসঙ্গমবি. অমাবস্যা।

সূর্যোদয় বি. ভোরে আকাশে সূর্যের প্রকাশ।

সূর্যোপাসনা বি. সূর্যের বন্দনা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post