স্থির

স্থির [ shira ] বিণ. 1 অচঞ্চল, নিশ্চল (বিপদে স্থির থাকা); 2 স্থায়ী; অক্ষয় (স্থিরযৌবনা); 3 অবিচল, দৃঢ় (স্থিরপ্রতিজ্ঞ); 4 ধীর, শান্ত (স্থিরচিত্তে); 5 নিশ্চিত, দৃঢ় (স্থির ধারণা); 6 নির্ধারিত, ধার্য, ঠিক (দিন বা কর্তব্য স্থির করা)।

☐ ক্রি-বিণ. নিশ্চিতরূপে, অবশ্য (স্থির জানি)।

[সং. √ স্থা + ইর]।

স্ত্রী. স্থিরা।

বি. স্থিরতা (এমন কোনো স্থিরতা নেই), স্থিরত্ব।

স্থিরদৃষ্টি বি. অপলক দৃষ্টি।

স্থিরনিশ্চয় বিণ. দৃঢ়সংকল্পযুক্ত।

☐ বি. দৃঢ় সংকল্প।

স্থিরায়ু (-য়ুস্) বিণ. চিরজীবী; দীর্ঘজীবী।

স্থিরীকরণ বি. নির্ধারণ, ধার্য করা।

স্থিরীকৃত বিণ. নির্ধারিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...