শাখা

শাখা [ śākhā ] বি.
1 গাছের ডাল;
2 বাহু;
3 অংশ (রাজবংশের শাখা);
4 গ্রন্হাদির যে-কোনো অংশ;
5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী);
6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)।

[সং. √ শাখ্ + অ + আ]।

শাখাচ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)।

শাখাধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী।

শাখানদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী।

শাখাপ্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন।

শাখামৃগ বি. বাঁদর।

শাখাস্তরাল বি. গাছের ডালের আড়াল।

শাখী (-খিন্) বি. বৃক্ষ।

☐ বিণ. ডালবিশিষ্ট।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...