শাপ

শাপ [ śāpa ] বি. অন্যের ক্ষতি বা অমঙ্গল কামনা বা তা উচ্চারণ, অভিসম্পাত, অভিশাপ।

[সং. √ শপ্ + অ]।

শাপগ্রস্ত বিণ. শাপের ফলে দুর্দশাপন্ন; অভিশপ্ত।

স্ত্রী. শাপগ্রস্তা।

শাপভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত।

স্ত্রী. শাপভ্রষ্টা।

শাপমুক্তি বি. অভিশাপ থেকে মুক্তিলাভ।

শাপমোচন বি. অভিশাপ খণ্ডন।

শাপা ক্রি. অভিশাপ দেওয়া।

শাপশাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)।

শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...