শীত

শীত [ śīta ] বি.
1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব);
2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে);
3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)।

☐ বিণ.
1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত (‘শীত চন্দনপঙ্কে’: রবীন্দ্র);
2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)।

[সং. √ শ্যৈ + ত]।

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।

শীত কাটা ক্রি. বি.
1 শীতঋতুর অবসান হওয়া;
2 ঠাণ্ডাবোধ দূর হওয়া।

শীত কাটানো ক্রি. বি.
1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে);
2 ঠাণ্ডাবোধ দূর করা।

শীতকাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ।

শীতকাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন।

শীততাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning.

শীততাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned.

শীতপ্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)।

শীতবস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়।

শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব।

শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম।

শীতাতপ-নিয়নিত্রণ শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ।

শীতাধিক্য বি. শীতের প্রাবল্য।

শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে।

শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...